Sponsored

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৩টি নিয়োগ বিজ্ঞপ্তি, ৫৭৫ পদে জনবল নিয়োগ

ছবি/এআই

 হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় ৩টি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব বিজ্ঞপ্তির আওতায় ৭টি ক্যাটাগরিতে মোট ৫৭৫টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।


চাকরির বিবরণ 


১. পদের নাম: অডিটর


পদসংখ্যা: ৩৭৮টি


বেতন স্কেল: গ্রেড-১১ অনুযায়ী মাসিক ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।


২. পদের নাম: কম্পিউটার অপারেটর


পদসংখ্যা: ২টি


বেতন স্কেল: গ্রেড-১৩ অনুযায়ী মাসিক ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা।


৩. পদের নাম: জুনিয়র অডিটর


শূন্য পদ: ৯২টি


বেতন গ্রেড: ১৬


মাসিক বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা



৪. পদের নাম: ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর


শূন্য পদ: ৪টি


বেতন গ্রেড: ১৬


মাসিক বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা



৫. পদের নাম: ড্রাইভার


শূন্য পদ: ২টি


বেতন গ্রেড: ১৬


মাসিক বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা



৬. পদের নাম: সর্টার


শূন্য পদ: ৪০টি


বেতন গ্রেড: ১৯


মাসিক বেতন: ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা



৭. পদের নাম: অফিস সহায়ক


শূন্য পদ: ৫৭টি


বেতন গ্রেড: ২০


মাসিক বেতন: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা



আবেদন পদ্ধতি


আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দিতে হবে। আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।


আবেদন ফি


১ নম্বর পদের জন্য: সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা।


২ থেকে ৫ নম্বর পদের জন্য: সার্ভিস চার্জসহ ১১২ টাকা।


৬ ও ৭ নম্বর পদের জন্য: সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।



অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব গ্রেডের পদের আবেদন ফি সার্ভিস চার্জসহ ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


আবেদনের সময়সীমা


আবেদন শুরু: ৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০টা।


আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৪:০০টা।



গুরুত্বপূর্ণ নির্দেশনা যে


২৭ ডিসেম্বর ২০২১ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না।


বিস্তারিত দেখুন ওয়েবসাইটে