Sponsored

আর্জেন্টিনা–মিসর ম্যাচের মতো রেফারিং চান ফ্রান্স কোচ দেশম


 বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা–মিসর ম্যাচ পরিচালনা করেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।
ছবি: ফেসবুকফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং নিয়ে এখনও চলছে ব্যাপক আলোচনা। ম্যাচে দায়িত্ব পালন করা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও ভিএআর কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন অনেক ফুটবলপ্রেমী। তবে সেই সমালোচনায় যোগ দেননি ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।
বরং দেশম আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সময় আজ রাত ২টায় মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও যেন একই মানের রেফারিং দেখা যায়। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের ম্যাচের 
রেফারিও যেন মঁসিয়ে লেতেক্সিয়ের মতো দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন

ফ্রান্স–মরক্কো কোয়ার্টার ফাইনালের রেফারি নিয়োগ নিয়েও শুরু হয়েছে নতুন বিতর্ক। ম্যাচটি পরিচালনার দায়িত্বে থাকা পাঁচজন ম্যাচ কর্মকর্তার সবাই আর্জেন্টিনার হওয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই। কারণ, সর্বশেষ বিশ্বকাপ ফাইনালের পর থেকে ফ্রান্স ও আর্জেন্টিনার ফুটবল প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয়েছে।
এই ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো টেলো। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ম্যাচেও তিনিই প্রধান রেফারির দায়িত্ব পালন করেছিলেন।

টেলোর সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশি জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাড। এছাড়া চতুর্থ রেফারির ভূমিকায় থাকবেন আর্জেন্টিনার দারিও হেরেরা। রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন আরেক আর্জেন্টাইন কর্মকর্তা ক্রিস্টিয়ান নাভারো।


ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।
ছবি: এএফপি
রেফারি নিয়োগ নিয়ে ফ্রান্সের সংবাদমাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি দিদিয়ের দেশম। ফরাসি কোচের ভাষায়, ‘রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমাদের আসল প্রতিপক্ষ মরক্কো, রেফারি নন।

আবারও বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্সের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণেই কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে একই দেশের পাঁচজন রেফারিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
তবে এসব সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ ফ্রান্সের গোলরক্ষক রবিন রিসার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত বিশ্বকাপের ফাইনালের পর আর্জেন্টিনার সঙ্গে কিছুটা তিক্ততা তৈরি হয়েছে, তবে সেটি ফুটবলেরই অংশ। কোনো রেফারি যদি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান, তাহলে অবশ্যই তিনি তার যোগ্যতার ভিত্তিতেই সেই দায়িত্ব পেয়েছেন।