ছবি: এআই / বাংলালিনিউজ ২৪
বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ১১০৪টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
১. পদের নাম: জোনাল ম্যানেজার
পদসংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ঋণ কর্মসূচিতে জোনাল ম্যানেজার বা সমমানের পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্তত ১৫টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
মাইক্রোক্রেডিট বা ঋণ কর্মসূচিতে মোট ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
মাসিক বেতন: ৭৪,৩২৪ টাকা।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ৪৮ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬।
২. পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ১০০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ঋণ কার্যক্রমে কমপক্ষে ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
এর মধ্যে জাতীয় পর্যায়ের স্বনামধন্য কোনো এনজিওর শাখা পরিচালনায় অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
শিক্ষানবিশকাল (৬ মাস): মাসিক ৪০,০০০ টাকা।
শিক্ষানবিশকাল শেষে: মাসিক ৫০,০৭০ টাকা।
বয়সসীমা
সর্বোচ্চ ৪০ বছর।
৩. পদের নাম: শাখা হিসাবরক্ষক
পদসংখ্যা: ১০০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা অথবা ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এনজিওতে হিসাবরক্ষক হিসেবে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোটরসাইকেল চালনায় দক্ষতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
শিক্ষানবিশকাল (৬ মাস): মাসিক ৩০,০০০ টাকা।
শিক্ষানবিশকাল শেষে: মাসিক ৩৭,৩৭০ টাকা।
বয়সসীমা
সর্বোচ্চ ৩৫ বছর।
৪. পদের নাম: অফিসার
পদসংখ্যা: ৮০০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
ঋণ কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
দেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও কিস্তি আদায়ের সক্ষমতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
শিক্ষানবিশকাল (৬ মাস): মাসিক ২৭,০০০ টাকা।
শিক্ষানবিশকাল শেষে: মাসিক ৩৩,৫৭৫ টাকা।
বয়সসীমা
সর্বোচ্চ ৩৫ বছর।
৫. পদের নাম: পিয়ন কাম গার্ড (চুক্তিভিত্তিক)
পদসংখ্যা: ১০০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।
সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন
মাসিক ১৫,০০০ টাকা।
বয়সসীমা
সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) সংযুক্ত করতে হবে।
এছাড়া আবেদনপত্রে সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম এবং প্রার্থীর স্থায়ী ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:
জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়,
৪৬, মুজিব সড়ক, যশোর–৭৪০০।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদের জন্য: আবেদন ফি ৩০০ টাকা।
৪ ও ৫ নম্বর পদের জন্য: কোনো আবেদন ফি প্রয়োজন হবে না।
আবেদনের শেষ তারিখ
২৫ জুলাই ২০২৬।
