Sponsored

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে ১৯ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন চিত্রশিল্পী, গায়কসহ বিভিন্ন পেশার প্রার্থীরা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়


মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে ১৯টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির তথ্য

১. পদের নাম: সহকারী চিত্রশিল্পী

  • পদসংখ্যা: ১টি
  • বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

২. পদের নাম: কৃষি তথ্য কেন্দ্র সংগঠক

  • পদসংখ্যা: ২টি
  • বেতন ও গ্রেড
  • বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৩. পদের নাম: ফটোগ্রাফার

  • পদসংখ্যা: ১টি
  • বেতন ও গ্রেড: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৪. পদের নাম: অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর

  • পদসংখ্যা: ১টি
  • বেতন ও গ্রেড: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ১টি
  • বেতন ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৬. পদের নাম: গায়ক

  • পদসংখ্যা: ১টি
  • বেতন ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৭. পদের নাম: গাড়িচালক

  • পদসংখ্যা: ২টি
  • বেতন ও গ্রেড: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৮. পদের নাম: অফিস সহায়ক

  • পদসংখ্যা: ১০টি
  • বেতন ও গ্রেড: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)

বয়সসীমা

আবেদনকারীর বয়স ৩০ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন আবেদনপত্র পূরণ করে FLID Teletalk ওয়েবসাইট⁠�–এর মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

১ থেকে ৭ নম্বর পদের জন্য: ১১২ টাকা

৮ নম্বর পদের জন্য: ৫৬ টাকা

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ৩০ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা

আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০টা

নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি⁠� দেখুন