Sponsored

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে ১০ আগস্ট।


আগামী ১০ আগস্ট প্রকাশিত হবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওইদিন সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, কেন্দ্র সচিবসহ সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট দেশব্যাপী একযোগে প্রকাশ করা হবে।

এছাড়া, ফলাফল দেখার নিয়ম ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল দ্রুত জানতে আপনার স্মার্টফোনে এই অ্যাপটি ইনস্টল করুন।