বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। ১১টি বিভাগে বিভিন্ন পদে মোট ১৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে আবেদন করা যাবে ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত।
চাকরির বিবরণ
১. নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
এ বিভাগে একজন অধ্যাপক ও একজন সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।
২. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
এ বিভাগে একজন সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।
৩. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
এ বিভাগে একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।
৪. যন্ত্রকৌশল বিভাগ
এ বিভাগে দুইজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।
৫. ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
এ বিভাগে একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।
৬. পানিসম্পদ কৌশল বিভাগ
এ বিভাগে একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।
৭. গণিত বিভাগ
এ বিভাগে একজন সহযোগী অধ্যাপক এবং একজন লেকচারার নিয়োগ দেওয়া হবে।
৮. মানবিক বিভাগ
এ বিভাগে ইংরেজি বিষয়ে একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।
৯. পদার্থবিজ্ঞান বিভাগ
এ বিভাগে দুইজন লেকচারার নিয়োগ দেওয়া হবে।
১০. রসায়ন বিভাগ
এ বিভাগে একজন লেকচারার নিয়োগ দেওয়া হবে।
১১. পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট
এ বিভাগে দুইজন সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও পদসংখ্যা: সহকারী অধ্যাপক (২)
বেতন-ভাতা
১. অধ্যাপক: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
২. সহযোগী অধ্যাপক: ৫০,০০০-৭১,২০০ টাকা।
৩. সহকারী অধ্যাপক: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
৪. লেকচারার: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদনের নিয়ম
সব পদের জন্য প্রযোজ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত (REG-1) ফরমে ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রারের বরাবর জমা দিতে হবে।
১ সেটের সঙ্গে ৩ কপি সত্যায়িত ছবি এবং কম্পট্রোলার বুয়েটের অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর কপি যুক্ত করেত হবে।
আবেদন ফি
৬০০ টাকা।
আবেদনের শেষ তারিখ
১৪ জুলাই ২০২৬
বিস্তারিত দেখুন এই ঠিকানায়
